পাবনায় হাতিল ফার্নিচার শোরুমের ১০ বছর পূর্তিতে শোভাযাত্রা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ৬:৩৫ অপরাহ্ন
পাবনায় হাতিল শোরুম এর অগ্রযাত্রার ১০ বছর পূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ।ছবিঃ আর কে আকাশ

আর কে আকাশ।।

দেশের প্রথম ভার্চুয়াল ফার্নিচার হাতিল শোরুম পাবনায় অগ্রযাত্রার ১০ বছর পূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বুধবার বেলা ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি হাতিল ফার্নিচার পাবনা শোরুম থেকে বের হয়ে সরকারি এডওয়ার্ড কলেজ হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

শোভাযাত্রার উদ্বোধন করেন হাতিল ফার্নিচারের রাজশাহী বিভাগীয় ইনচার্জ অরুণ মজুমদার, পাবনা হাতিল শোরুমের প্রোপাইটর একেএম মঞ্জুরুল হক।

এসময় আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, বিজনেস বাংলাদেশ পাবনার জেলা প্রতিনিধি মনিরুল ইসরাম মন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও গত বুধবার বেলা ১০ থেকে ১২টা পর্যন্ত পাবনা জেলা স্কুলে ভার্চুয়াল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

আজ ২৮-৩০ নভেম্বর দেশের প্রথম ভার্চুয়াল ফার্নিচার শোরুম হাতিল এর পাবনা শোরুমে ‘আমার ঘরে হৃদয়জুড়ে’ কনটেস্ট এন্ড গিফট কালেকশান ক্যাম্পিং ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উক্ত ক্যাম্পিং ও প্রদর্শনীতে পাবনাবাসীকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছেন পাবনা হাতিল শোরুমের প্রোপাইটর একেএম মঞ্জুরুল হক।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ