পাবনায় শ্যামলী বাসে তল্লাশি- বিদেশী পিস্তল ও গুলিসহ যাত্রী আটক!

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ১০:৪৬ পূর্বাহ্ন

শাকিল, পাবনা প্রতিনিধি।।

শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এক যাত্রীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

এসময় ফারুক হোসেন (২২) নামে ওই বাসযাত্রীকে আটক করে তারা।

বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে কুষ্টিয়া-ঈশ্বরদী-নাটোর মহাসড়কের পাকশী লালনশাহ সেতুর গোলচত্বরে কুষ্টিয়া-ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে পাকশী হাইওয়ে পুলিশ এই অস্ত্র ও গুলি উদ্ধার করে।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনে যাত্রীবেসে অস্ত্র ব্যবসায়ী ফারুক ঢাকায় যাচ্ছিলেন।

বাসে তার শরীর তল্লাশি করে জ্যাকেটের ভেতরে রাখা দুটি বিদেশী পিস্তল ও গুলি জব্দ করা হয়।

আটক ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে জানিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ