আর কে আকাশ, পাবনা ।।
বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক ভিপি আব্দুল আজিজ। শুক্রবার সন্ধ্যায় তার নেতৃত্বে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাবনা শাখার সভাপতি মনোনয়ন প্রত্যাশী ভিপি আব্দুল আজিজ বলেন, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব স্বাধীনতাত্তোর সময় থেকে আজ পর্যন্ত ক্রীড়াঙ্গনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে ওই সংগঠনে দায়িত্ব দেয়া হয়েছে। ক্লাবটি কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। তাই ক্লাব পরিচালনায় বিপুল সংখ্যক ব্যক্তি বিশেষের সম্পৃক্ততা থাকে। কোনো অনাকাক্সিক্ষত ঘটনার সাথে তাকে জড়ানো কোনোভাবেই কাম্য নয়। ফলে প্রকাশিত সংবাদে কোনো ধরনের ভুল বোঝাবুঝির অবকাশ নেই।
এসময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.