পাবনায় মাদক নিয়ন্ত্রণে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৫:৩২ অপরাহ্ন

আর কে আকাশ।।

পাবনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মশাল’ এর আয়োজনে মাদক নিয়ন্ত্রণে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় ক্যাফে পাবনাতে মাদক নিয়ন্ত্রণে তরুণ সমাজের ভূমিকা নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘মশাল’ এর প্রধান সমন্বয়ক ডা. আহমেদ মোস্তফা নোমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পাবনা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আমিনুল ইসলাম পটল, যমুনা টিভির পাবনা জেলা প্রতিনিধি ছিফাত রহমান সনম, আমিনুল ইসলাম প্রমূখ।

এসময় শ্রীলংকার রাষ্ট্রপতি কর্তৃক সাউথ এশিয়ান বিজনেস সামিট ও এক্সিলেন্সি এওয়ার্ড-২০১৯ পাওয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মশাল’সহ ১২টি প্রতিষ্ঠান থেকে উপদেস্টা তরুণ ব্যবসায়ী আমিনুল ইসলামকে সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়।

সংবর্ধনা শেষে মাদক বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থাপনা করেন ‘মশাল’ এর সদস্য আদনান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ