আর কে আকাশ, পাবনা ।।
পাবনায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল নিরাপদ সড়ক চাই এর ২৬তম প্রতিষ্ঠা বার্ষিক।
এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার আয়োজনে রবিবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পাবনা র্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে পুলিশ লাইন পদক্ষিণ করে নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে আয়োজিত আলোচনাসভায় নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দ. গোলাম হাসনাইন কোয়েলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুজ্জোহা’র পরিচালনায় বক্তব্য দেন, নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার উপদেষ্টা প্রফেসর কে.এম. মির্জা মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মীর ফজলুল করিম বাচ্চু, আ. মান্নান, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসনায়েন বিপ্লব, রোটারি ক্লাব অব রূপকথার সভাপতি ও নিসচা পাবনা জেলা শাখার কার্যকরী সদস্য রোটা. সাইদুর রহমান, প্রমূখ।
এসময় অর্থ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, দপ্তর সম্পাদক মিলন মাহাবুব, কার্যকরী সদস্য মোকাব্বর হোসেন, আব্দুল আওয়াল, আশিক, হারুন, লিটন, সদস্য অনিক, শাকিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।
You must be logged in to post a comment.