পাবনায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ৫:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মুহম্মদ আলতাফ হোসেন ও মহাসচিব মোঃ আবুল বাসার মজুমদার এবং সংস্থা’র ঈশ্বরদী সাংগঠনিক জেলা ইউনিটের সভাপতি মোঃ রুস্তম আলী ও সাধারন সম্পাদক সালাউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় পাবনা জেলার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম কর্তৃক ডিজিটাল নিউজ পেপার মেগানিউজ টোয়েন্টিফোর ডট কম এর প্রধান সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আলীম, দৈনিক উন্নয়নের কথা’র নির্বাহী সম্পাদক ও মেগানিউজ টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক মোঃ রেজাউল করিম ফেরদৌস, নব যুগান্তর’র প্রতিনিধি ইয়াছিন শেখ ও দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সদরুল আইন এর বিরুদ্ধে (ডিজিটাল নিরাপত্তা আইন) তথ্য প্রযুক্তি আইনে মিথ্যা মামলা দায়ের করায় তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তাঁরা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্যও জোর দাবি জানিয়েছেন।অন্যথায় তাঁরা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তথ্য মন্ত্রী, মাননীয় স্বরাস্ট্র মন্ত্রী, মাননীয় আইন মন্ত্রী, মান্যবর স্বরাস্ট্র সচিব, বাংলাদেশ পুলিশের মান্যবর আইজিপি ও পাবনা জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়গণের নিকট পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করবেন এছাড়াও সারাদেশে সকল সাংবাদিকদের নিয়ে বৃহত্তরও আন্দলোন গড়ে তোলা হবে বলে জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ