পাবনায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯, ৮:১৩ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি।।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দিতে এবং চাকরির ভুয়া নিয়োগপত্র হাতে দিয়ে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সানোয়ার হোসেন নামের এক প্রতারককে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে পাবনা জেলা সদর থেকে তাকে আটক করা হয়।

আটক প্রতারক সানোয়ার হোসেন উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

তিনি একজন সেনা কর্মকর্তা থাকাবস্থায় নৈতিক অবক্ষয়ের কারণে সেনাবাহিনী থেকে বহিস্কৃত হয়েছিলেন বলেও জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, প্রতারক সানোয়ার অনেককে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদান করার পরে ওই নিয়োগপত্র দিয়ে কর্মস্থলে যোগ দিতে গেলে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়।

আবার চাকরি দেবার কথা বলে অনেকের নিকট থেকে লাখ লাখ টাকা গ্রহণ করে তাদের চাকরি দেননি এবং টাকাও ফেরত দেননি।

প্রসঙ্গত, গত ৫ এপ্রিল চাটমোহর থানায় প্রতারক সানোয়ার হোসেন, সানোয়ারের ছেলে শাকিল, স্ত্রী বাসিরুন ও তার সহযোগী আব্দুল জব্বার মোল্লা নামক অপর এক ব্যক্তির বিরুদ্ধে ৩২ লাখ টাকা প্রতারণার অভিযোগে এজাহার দায়ের করেন (মামলা নং ৪, তারিখ ৫/০৪/২০১৯ ইং) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কোনাবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল হালিম।

তিনি এজাহারে উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চমান করনিক ও মেসওয়েটার পদে চাকরি দেবার কথা বলে সানোয়ার হোসেন তার নিকট থেকে ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র দেয়।

গতকাল মঙ্গলবার বিকেলে প্রতারক সানোয়ার আটক হওয়ার খবর পেয়ে চাটমোহর থানায় আসে প্রতারিতরা।

এ সময় টাকা ফেরত পেতে ও প্রতারক সানোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় সমবেত হন বেশ কিছু ভুক্তভোগী।

থানায় আটক অবস্থায় প্রতারক সানোয়ারের বিরুদ্ধে আরো ১০ জন ভুক্তভোগী প্রতারিত ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে যাদের টাকা আত্মসাৎ করা হয়েছে তারা হলেন- সিরাজগঞ্জ সলঙ্গা থানার মাহমুদপুর গ্রামের মৃত. মোজাহার আলীর ছেলে আব্দুস সাত্তারের ২২ লাখ টাকা, চাটমোহর উপজেলার কুকরাগাড়ী গ্রামের মৃত ওমর আলীর ছেলে মহাসীন আলী ৩ লাখ টাকা, আগশোয়াইল গ্রামের মৃত আব্দুল গফুর সরকারের ছেলে আব্দুল মতিন সরকারে ২৮ লাখ ৭০ হাজার টাকা, একই গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আব্দুর রহিম ৪ লাখ টাকা, রামনাগর গ্রামের সমসের প্রামাণিকের ছেলে বাবলুর রহমানের ৮ লাখ টাকা, রামনগর গ্রামের মৃত. কাশেম আলীর ছেলে রায়হান আলীর ৪ লাখ টাকা, বাঘলবাড়ি গ্রামের মৃত. মোকতার হোসেনের ছেলে গোলজার হোসেনের ১৪ লাখ ৫ হাজার টাকা, পৌর সদরের চৌধুরী পাড়া মহল্লার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল মজিদের ১৩ লাখ টাকা।

প্রতারিত ব্যক্তিরা এমন প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং পাশাপাশি তাদের টাকা ফেরত পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

াবনা প্রতিনিধি।। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন জানান, আটককৃত সানোয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলায় আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাশাপাশি তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার জন্য কোর্টে আবেদন করা হয়েছে। এছাড়া এর সাথে জড়িত আরো বেশ কয়েকজন আছে বলে আমরা ধারণা করছি।

তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ