ফ্যাসিবাদ ও সামরাজ্যবাদ বিরোধী কমিউনিস্ট বিপ্লবী কমরেড বদরুদ্দীন উমরের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৯ জানুয়ারি ২০২২) বিকেল ৪টায় পাবনা প্রেসক্লাবে কমরেড মজিবর রহমানের সভাপতিত্বে গণফ্রন্ট পাবনা কমিটি আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমরেড বদরুদ্দীন উমর এবং ফ্যাসিবাদ ও সামরাজ্যবাদ বিরোধী গনতান্ত্রিক সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় গণতান্ত্রিক সমন্বয়ক টিপু বিশ্বাস, বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সাবেক সভাপতি সজীব রায়, জাতীয় মুক্তি কাউন্সিল উত্তরাঞ্চল সভাপতি আবুল কালাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন নেতা মকবুল হোসেন, জাতীয় গণফ্রন্ট পাবনা সমন্বয়ক হাসিবুর রহমান হাসু ও জাতীয় কৃষক খেত-মজুর সমিতির জেলা সভাপতি মাহতাব উদ্দিন। বক্তারা কমরেড বদরুদ্দীন উমরের রাজনৈতিক জীবন ও কর্মের আলোচনা করে বলেন, সমাজতন্ত্রই মানব জাতির ভবিষ্যৎ যার লক্ষে কমরেড বদরুদ্দীন উমর সক্রিয় আছেন।
আলোচকরা ফ্যাসিবাদ ও সামরাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করতে গণতান্ত্রিক ও বিপ্লব শক্তির প্রতি ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আবেদন জানান।
You must be logged in to post a comment.