পাবনায় এতিম ও দরিদ্রদের ইফতার খাওয়ালো খন্দকার আরজু

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ১০:১২ পূর্বাহ্ন
পাবনায় এতিম ও দরিদ্রদের ইফতার খাওয়ালো খন্দকার আরজু

পাবনার আমিনপুরের নাটিয়াবাড়িতে শত-শত এতিম ও দরিদ্রদের ইফতার খাওয়ালেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আজিজুল হক আরজু।

অর্ঘ্য পার্ক কনভেনশন সেন্টারে গতকাল ইফতারপূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর নির্দেশে ও ব্যক্তিগত অর্থায়নে রান্না করা খাবার বিতরণ করা হয়। পরে কনভেনশন সেন্টারে এতিম ও দরিদ্রদের সঙ্গে ইফতার করেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন, পুরানভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান আলী, যুবলীগ নেতা মন্টু, সজীব, কিশোর সাহা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এম এ হাসেম।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ