পাবনা প্রতিনিধি।।
মঙ্গলবার (০৯ এপ্রিল) পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে প্রায় ৬ শতাধিক চরমপন্থি আত্মসমর্পণ করবেন।
আত্মসমর্পণ অনুষ্ঠান শেষে কনসার্টে গান গাইবেন ফোক সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি। তার সাথে থাকছেন দেশের খ্যাতিমান শিল্পীরা।
সবার জন্য উন্মুক্ত এ কনসার্টে দুপুর আড়াইটা থেকে প্রবেশ করা যাবে।
এদিন বিকাল ৩টায় পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
রোববার পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এসব কথা জানান।
You must be logged in to post a comment.