পাবনায় অস্ত্র-গুলিসহ মাদকবিক্রেতা আটক!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯, ৮:০৮ অপরাহ্ন

শাকিল, পাবনা প্রতিনিধি।।

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে রিভলবার, গুলি ও ফেনসিডিলসহ রাসেল বিশ্বাস (৩২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রাসেল চর শিবরামপুর মহল্লার জামাল বিশ্বাসের ছেলে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে এতথ্য নিশ্চিত করেন পাবনা সদর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ জানুয়ারি) দিনগত রাতে চর শিবরামপুর সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

সে সময় তার কাছ থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি ও দশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটক রাসেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ