পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯, ৮:১৯ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি।।

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে মিম নামের পাঁচ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কৈডাঙ্গা লাইনপাড়া কবরস্থানের পাশে রেল লাইনের উপর এঘটনা ঘটে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গার লাইনপাড়া এলাকা আসলে রেললাইনের পাশে দাড়িয়ে থাকা ঐ শিশুটি দৌড়ে রাস্তা পার হতে চেষ্টা করলে ট্রেনের নিচে পড়ে যায়।

এসময় তার বুকের উপর থেকে কেটে দুভাগ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, সিরাজগঞ্জ জিআরপিকে জানানোর পর দুপুরের ২টার দিকে লাশ উদ্ধার করে মায়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে সিরাজগঞ্জ জিআরপি পুলিশের কর্মকর্তা সাহাবুদ্দীন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ