পাবনার ঈশ্বরদীতে অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ মে, ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

এস এম রিমন হোসেন, ঈশ্বরদী, পাবনা, প্রতিনিধিঃ

ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের পক্ষ থেকে পাবনা-৪ আসনের আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়ন ও লক্ষীপুর ইউনিয়নে অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মার্কস বিতরণ ।

গতকাল(০৮মে) দুপুরে মাঝপাড়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় কৃষি পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এবং বিকালে লক্ষীপুর ইউনিয়নে তাঁতীদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাঝপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আব্দুল গফুর মিয়া।

ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাহার সুযোগ্য সন্তান ঈশ্বরদী উপজেলা যুবলীগের নেতা দোলন বিশ্বাস, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ইশতিয়াক আহমেদ (লীন), ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (আবুজ) সহ আরো অনেকেই।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাঝপাড়া ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আলাউদ্দিন সরকার, মাঝপাড়া ইউনিয়ন যুবলীগের নেতা তুহিন সরকার প্রমুখ।

বিকালে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম কমিশনার, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তাঁতী লীগের আহ্বায়ক মোছা:জয়নূব খাতুন প্রমুখ।

গত ২৬শে মার্চ থেকে প্রায় প্রতিদিনই ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের পক্ষে ত্রাণ, খাদ্যে সামগ্রী, মার্কস ও নগদ অর্থ বিতরণ অব্যাহত আছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ