এস এইচ, পাবনা ।।
পাবনার সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাঁথিয়া উপজেলার তিন ভাইস চেয়ারম্যান প্রার্থীর ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান মঞ্জিল (মাইক), জিয়ারুল মৃধা (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শীলার (হাঁস) বিরুদ্ধে আচরণবিধি (দেয়ালে পোস্টার টানানো) লংঘনের অভিযোগ ওঠে।
রোববার (০৩ মার্চ) দুপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জিয়ারুল মৃধকে ১৫ হাজার টাকা, আক্তারজ্জামান মঞ্জিলকে ১০ হাজার ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিমা সুলতানা শীলাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
You must be logged in to post a comment.