তিন দিনের বৃষ্টিতে তলীয়ে নষ্ট হয়ে গেছে কৃষকের স্বপ্ন। অনেক পরিশ্রমে জমি প্রস্তুত করে, অনেক মূল্যে বীজ ক্রয়করে স্বপ্ন বুনেছেন মাঠে। আর সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।
প্রতি কেজি ধান ১৮০ থেকে ৩৫০ টাকায় ক্রয় করছেন দরিদ্র কৃষকেরা। প্রতি কৃষক ২০ -২৫ কেজি বীজও বপন করছেন। অধিকাংশ কৃষক লোন করে অর্থের জোগাড় করেছেন।
এখন পুনরায় বীজ সংগ্রহ করা তাদের জন্য প্রায় অসম্ভব। তাছাড়া এ সময় আয় না থাকায় খাবার জোগাড় ও লোনের কিস্তি সব মিলিয়ে চরম সংকটে প্রতিটি কৃষক পরিবার। তারা সরকারি প্রণোদনা একান্ত ভাবে আশা করছে।
You must be logged in to post a comment.