বরগুনা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় মোটরাসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাগর (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এঘটনায় রাকিব (১৮) নামে আরো এক কিশোর আহত হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সড়ে ৯টার পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যায়। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট থেকে কাটাখালী আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। আহত রাকিবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত সাগর কাটাখালী গ্রামের মো: কামাল হোসেনের ছেলে ও আহত রাকিব একই গ্রামের মো: আব্দুল জলিল মীরের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে কাটাখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে ফকিরহাট বাজারে যায় সাগর ও রাকিব। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফকিরহাট থেকে কাটাখালী আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে পড়ে গিয়ে সাগরের পা ভেঙ্গে যায় ও রাকিবের মাথায় আগাত পায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
You must be logged in to post a comment.