পাথরঘাটায় ইউএনও’র গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৮:৩৮ অপরাহ্ন

জসীম উদ্দিন, বরগুনা।।

বরগুনা পাথরঘাটা উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় বশির নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি জোমদ্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বশির পাথরঘাটা উপজেলার কাকড়াবুনিয়া আজিমপুর গ্রামের মোঃ আব্দুল খালেক পঞ্চায়েতের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বশির পাথরঘাটার উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে জোমাদ্দার বাড়ির কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী পাজেরো জিপ বশিরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বশির গুরুতর আহত হয়।

পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপরজনকে বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ইউএনও হুমায়ুন কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ