পাথরঘাটায় র‌্যাবের হাতে ভুয়া ডাক্তার আটক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৭:৩৮ পূর্বাহ্ন

মো:জসীম উদ্দিন, বরগুনা জেলা প্রতিনিধি ।।

বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে অভিযান চালিয়ে ডি কে গোলদার নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব ৮ পটুয়াখালী । রোববার সন্ধ্যা সাতটার দিকে কাকচিড়া বাজারের নাসিমা ডায়াগনষ্টিক থেকে তাকে আটক করা হয়

র‌্যাব ৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার রইসউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকচিড়া বাজারে নাসিমা ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার ডি কে গোলদার কে আটক করা হয়েছে।

তিনি আরো জানান যিনি ডাক্তারি পাশ করেনি তার মাধ্যমে মানুষ কিভাবে চিকিৎসাসেবা পাবে। তাই তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ