পাটিকাবাড়ী ইউপিতে হানিফ এমপি’র উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ১০:০২ অপরাহ্ন
পাটিকাবাড়িতে হানিফ এমপি’র লিফলেট বিতরণ...

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ ও ৮ নং ওয়ার্ডের মাজিলা বাজারে জনসাধারণের নিকট মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি’র নেতৃত্বে কুষ্টিয়ার উন্নয়নের চিত্র সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে ৷

বৃহস্পতিবার বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, কুষ্টিয়া উন্নয়নের রুপকার, সদর আসনের সংসদ সদস্য জননেতা মাহবুব উল আলম হানিফের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে মাজিলার বিভিন্ন ব্যবসায়িক মহলে, চায়ের দোকানে, বাড়িতে বাড়িতে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন ৷

উন্নয়নচিত্র লিফলেট বিতরণ করেন পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সাইদুর রহমান বিশ্বাস, সংগ্রামী সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন এবং আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক সৌদিপ্রবাসী আব্দুল মোমিন ৷

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, বাশার আহমেদ, যুবলীগ নেতা ডাঃ হাসান আলী মেম্বার, ইমরান আহমেদ, আবু বক্কর, এ.কে আজাদ, জসিম, রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ৷ 

 

এলিস হক/অন্যদৃষ্টি

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ