এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি ॥
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা মাদ্রাসা প্রাঙ্গণে ‘আব্দুল গফুর-জামিলা খাতুন নাজমুস সালেহীন সেবা সংঘ’র উদ্যোগে দোয়া প্রাপ্তির আশায় গরীব দুস্থ অসহায়দের কাছে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে ৷
‘এই শীতের তীব্রতায় একটু উষ্ণতার প্রচেষ্টা’- শিরোনামে প্রতিবছরের ন্যায় এবারেও প্রায় দুশ’ জন গরীব দুস্থ অসহায়দের কাছে শীতবস্ত্র-কম্বল ও মেরিল পেট্রোলিয়াম জেলি বিতরণ এবং সেবা সংঘের প্রতিষ্ঠাতা মরহুম আ.ফ.ম নাজমুস সালেহীন স্যারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়৷
সেবা সংঘের প্রতিষ্ঠাতা মরহুম আ.ফ.ম নাজমুস সালেহীন স্যারের পরিবারের পক্ষ থেকে তার মেজো ছেলে আমেরিকাপ্রবাসী নাসরুল হক সাকী এই উদ্যোগ অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন৷
শীতবস্ত্র বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব বদরুচ্ছালেকীন, শেখ রাসেলুজ্জামান রাসেল, নুরুল হক শিবলী, শিহাবুল ইসলাম, হাফেজ সাব্বির আহমেদ, আব্দুর রশিদ মেম্বার, আবু সদ্দিন মন্ডল, সিদ্দিক মাস্টার, শেখ আলো, মাওলানা ফরিদুজ্জামান, হাফেজ ইব্রাহিম, ক্বারী সালেহীনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ৷
শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতী আলমগীর হুসাইন৷
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.