পাগলিটি ফিরে পেলো আপন স্বজন ।  

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৯ অপরাহ্ন

আশিষ সাহা জনি মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ।।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর, চৌরাস্তা সুপার মার্কেটে(ব্যাংকের নিচে)প্রায় ৫ বছর যাবত কখনো খোলা আকাশের নিচে,আবার কখনো একটি ঘরের টিনের চালের নিচে, আবার কখনো মার্কেটের ভেতরে  অবস্থানরত  খালা ডাকে খ্যাত পাগলিটি তার নিজ স্বজনদের পেয়ে বাড়ি ফিরে গেল। আজ ৭ই এপ্রিল রবিবার বিনোদপুর চৌরাস্তার দোকান মালিকরা তথ্য প্রমানের ভিত্তিতে তার স্বজনদের কাছে তাকে বুঝিয়ে দেন। যাওয়ার সময় স্থানীয় দোকান মালিকরা দুইটা নতুন শাড়ি ;১জোড়া স্যান্ডেল; সাবান স্যাম্পু এবং প্রায় ১৫শ টাকা দিয়ে দেন। এ সময় বিনোদপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান সহ স্থানীয় দোকান মালিক এবং বিভিন্ন শ্রেণীর  লোকজন উপস্থিত ছিল। এ সময় পাগলিটিকে কাদতে দেখা যায় এবং অনেকেই আবেগ আপ্লুত হয়ে পরেন।
উল্লেখ্য পাগলিটির বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ