স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি’র নৌকা সমর্থনে জোরদার প্রচারাভিযানে নেমেছেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগ।
শনিবার সদরের পাগলাকানাই, গান্না ও কুমড়াড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। গান্নার চন্ডিপুর খালপাড়া, পাগলাকানাইয়ের বানিয়াকান্দর, গিলাবাড়িয়া ও কুমড়াবাড়িয়াসহ বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত এ সব সমাবেশে বক্তব্য দেন থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন মালিতা, যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী প্রমুখ নেতৃবৃন্দ প্রমুখ।
নির্বাচনী সমাবেশে ইউনিয়ন ও গ্রাম আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ বলেন, নৌকায় ভোট দিয়ে উন্নয়নে যুক্ত থাকতে হবে। দেশে আওয়ামীলীগ ছাড়া কেউ উন্নয়ন করেনি। বিএনপি-জামায়াত লুটপাট ও জঙ্গি লালনে খ্যাতি পেয়েছে। তাদের বয়কট করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.