পাকশী মাদক বিরোধী অভিযান,, সোয়া লাখ টাকার মাদক দ্রব্যসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৬:৫২ অপরাহ্ন
ছবিঃ এস এম রিমন

এস এম রিমন হোসেন, ঈশ্বরদী, পাবনা জেলা প্রতিনিধিঃ

পাকশী পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান পরিচালনা  কালে  দুইদিনে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের  মাদক দ্রব্য সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  এর মধ্যে গত ১৩   মার্চ রাত সাড়ে ১২ টায় পাকশী রেলওয়ে হাসপাতালের নিকট থেকে  সাহাপুরের কলিমউদ্দিনের ছেলে সোহান (২৫) কে ১শ ২০ পিচ ইয়াবাসহ এর ১৪ মার্চ সকাল সাড়ে ৯ টায় সাড়াঁঘাট থেকে ৫১ পিচ ফেনসিডিল সহ দৌলতপুর জয়নগরের কপিলের ছেলে জাহাঙ্গীর (৪৫) ও খোদা বক্সের ছেলে  আলমগীর (২৭)  কে আটক করা হয়। আটক কৃত  মাদক দ্রব্যের মূল্য প্রায় সোয়া লাখ টাকা,।

গোপন সংবাদের ভিত্তিতে এইগুলো আটক করা সম্ভব হয়েছে বলে  পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানিয়ে।  তিনি বলেন জাঙ্গিয়ার  ভেতরের বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে।

এই ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপড় আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ