পলাতক
জামিল হাদী ____________________________________
ফেরার পথটা বন্ধ হয়েছে বহু বহুদিন আগে,
পলাতক আমি আমার সঙ্গে ভাঙা-চোরা পথ জাগে !
এখন আমার স্বপ্ন জুড়ে উল্লসিত শোক…
অন্ধের দলে এক চোখ কানা আমি সেই পলাতক!!
পালিয়ে যে গেছে তার তো থাকেনা হারিয়ে যাবার ভয়
খড়কুটো ধরে ভেসে ভেসে যায় পুষে রাখা সংশয়!
এক চোখা তাই দেখতে পাইনি ওপারের যত দুঃখ
নদীর বুকের চাঁদটারে পেতে এখনো আমি বুভুক্ষ
খোঁজেনি কেউ…ডাকেনি কেউ…আমিও দেইনি সাড়া
অনাহূত আমি…কখনো দেইনি…চিলেকোঠা-স্মৃতি নাড়া
পালিয়ে গিয়েছি, কাঁধে বয়ে নিয়ে, অনেক অজানা দোষ
ভুলে গেছি আমি..ছিল মনে যত..অব্যক্ত আক্রোশ
ভাল লাগে তাই… দেখতে তোমায়, বিজয়ীর বেশে দিনমান
বলেতোছিলামই – জেতাব তোমায় যতই থাকুক পিছুটান!
এভাবেই থেক, ভুলে থেক সব, মনে রেখ শুধু আগামী
মনের ভুলেও পেছনে ফিরে, করোনা পুরোনো বোকামী
কারণ অতীত শুধুই আমার তুমি সেখানে ব্রাত্য
সেখানে তুমি পলাতক আর আমার সেথা রাজত্ব …
You must be logged in to post a comment.