পর্দা নামলো রাবি ফাইন্যান্স প্রিমিয়ার ক্রিকেট লীগের

রাবি প্রতিনিধি
মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৭:০৯ অপরাহ্ন

উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগ প্রিমিয়ার ক্রিকেট লীগ। ছয় দিনের এ মহাযজ্ঞ শেষে শিরোপার অধিকারী হয়েছে ইম্পেরিয়াল ২২তম ব্যাচ। 

৩০ জানুয়ারি(রোববার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইম্পেরিয়াল ২২তম ব্যাচ ৭ উইকেটে ওয়ারিয়র্স ২৩তম ব্যাচকে হারিয়ে জিতে নেয় ফাইন্যান্স প্রিমিয়ার লীগের শিরোপা।

টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ২৩ তম ব্যাচ। ব্যাটিং এ নেমে ১১৩/৯ উইকেট সংগ্রহ কর ওয়ারিয়র্স ২৩তম ব্যাচ দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে মুন্না এবং সর্বোচ্চ উইকেট শিকার করেন ২২তম ব্যাচ এর অধিনায়ক নাঈম।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং এ নাইম ও অনুপমের ৯০ রানের বিশাল জুটির উপর ভর করে ইম্পেরিয়াল ২২তম ব্যাচ ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে।

ফাইনাল ম্যাচে ৪৩ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ এবং ১৬৮ রান এবং ৭ উইকেট শিকার করে প্লেয়ার অব দা টুর্নামেন্ট হয়েছে ২২তম ব্যাচের অধিনায়ক নাইম।

বিজয়ী দলের অধিনায়ক নাইম বলেন, “এই রকম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম হতে পেরে অনেক আনন্দিত ও খুশি আমরা”।

বিজয়ীকে খুঁজে বের করতেই প্রতিযোগিতার আয়োজন। বিজয়ীরাই ইতিহাস রচনা ও ভবিষ্যৎ নির্মাণ করে, বলেন ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মকছিদুল হক। তিনি আরো বলেন, ”পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মন সতেজ রাখে।”

আয়োজক কমিটির অন্যতম সদস্য রাজিব হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রতিবছর এ ধরণের আয়োজন বিভাগের সিনিয়র জুনিয়রের সম্পর্ক আরো মজবুত করবে। তাছাড়া এর মাধ্যমে সামনে আন্তঃ বিভাগ ক্রিকেট টুনামেন্টের জন্য ভালো খেলোয়ার বের করা সহজ হবে।

উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মনিমুল হক, সহকারী অধ্যাপক হেদায়েত উল্লাহ পাপুল, সহযোগী অধ্যাপক মকছিদুল হক, ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের শিক্ষক তানজীল ভুইয়ান। এছাড়াও ফাইন্যান্স ১৭তম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ, সজল, সরকার ডন এবং ১৯তম ব্যাচ এর শিক্ষার্থী মেহেদী হাসান তায়েবসহ বিভিন্ন ব্যাচের তিন শতাধিক শিক্ষার্থী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ