পরের জন্মে আবার আসিস

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন

পরের জন্মে আবার আসিস

নাজ নাজমা।।

——————————————————————————————–

এই জন্মে ছেড়ে দিলাম, পরের জন্মে আবার আসিস

পরের জন্মে আবার না হয়, মিথ্যে আমায় ভালোবাসিস।

গল্প বলা এই আমিটা পরের জন্মে বৃষ্টি হলে

বর্ষা কালে ভরসা করে সেই বৃষ্টির জলে ভাসিস।

এই জন্মে ছেড়ে দিলাম, পরের জন্মে আবার আসিস।

 

এই জন্মের যেই মেয়েটি তোকে নতুন স্বপ্ন দেখায়

সেই মেয়েটি পরের জন্মে আবার আসবে।

তোর গায়ের গন্ধ মাখবে,আলতো করে ছুয়ে দেবে

তখন না হয় মিথ্যে করে একটু হাসিস

এই জন্মে তুই অন্য কারো

ভেবে কখনো রাগ হয়না, কষ্টে শুধু দুচোখ ভেজে

এই জন্মে ছেড়ে দিলাম

পরের জন্মে আমার হয়ে আবার আসিস

পরের জন্মে না হয় মিথ্যে করে অনেক ভালোবাসিস।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ