পরীমণির রিট আবেদনের শুনানি পেছালো

বিনোদন ডেস্ক
বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৩:২৪ অপরাহ্ন

মাদক আইনের মামলায় অভিযোগ (চার্জ) গঠনের বৈধতা ও মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমণির রিট আবেদনের শুনানি পিছিয়েছে। তার আইনজীবী জেড আই খান পান্না শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শুনানির দিন এক সপ্তাহ পিছিয়ে আগামী বুধবার ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। আদালতে শুনানির পেছানোর জন্য সময় আবেদন করেন অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।

এর আগে গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের বৈধতা ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়িকা পরীমণি।

গত ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালত।

গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ