পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাগুরায় স্কুল ছাত্রের আত্বহত্যা!

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮, ১১:২৫ পূর্বাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

২৪ ডিসেম্বর সোমবার জে এস সি (জুনিয়ার স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাগুরা সদর উপজেলার গাংনালিয়া গ্রামের সনিপ সাহা (১৫) নামে স্কুল ছাত্রের আত্বহত্যার খবর পাওয়া গিয়েছে।তিনি গাংনালিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় সাহার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়,বরিশাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বছর সনিপ সাহার নবম শ্রেনীতে উঠার কথা ছিল।পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সোমবার দুপুরে গাংনালিয়া নিজ গ্রামের বাড়িতে আত্বহত্যা করে।

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম রসুল জানান,সোমবার জেএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় সনিপ সাহা ১ টি বিষয়ে অকৃতকার্য হয়।পরে মনের কষ্টে বাড়িতে গিয়ে আত্বহত্যা করে।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম বলেন,সনিপ সাহার আত্বহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ