পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষার সময় নির্ধারণ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ২:২৮ অপরাহ্ন

 

স্টাফ রিপোর্টার

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় জনবল নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

সিনিয়ার স্টাফ নার্স, ইলেক্ট্রো মেডিকেল টেকনিশিয়ান, স্টোর কিপার পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৯ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি বিজ্ঞান কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকায় পরীক্ষা নেওয়া হবে।

পদগুলোতে আবেদনকারীরা আগামী ২৮ জুন বিকাল ৫টা পর্যন্ত http://recruitmentbd.net/ccsdp/ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডে কোন সমস্যার সম্মুখীন হলে ০১৯০৯-২৫৩২৯৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ