পরিচয় মেলেনি পোরশায় ভারতীয় সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশের

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮, ৭:৫৩ পূর্বাহ্ন
ভারতীয় সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ।

এনামুল হক, পোরশা (নওগাঁ) ।।

নওগাঁর পোরশা উপজেলার সীমান্তবর্তী বীল কৃষ্ণসদা ভাঙ্গাচেরা এলাকা থেকে শনিবার সন্ধায় অজ্ঞাত (৩৫) এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। জানা গেছে শনিবার দুপুর ২টার দিকে মাঠে কাজ করতে গিয়ে ওই এলাকার লোকজন নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের অদুরে ২৩৬ মেইন পিলারের অনুমান ১শ’গজ দুরে এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর তারা মৃত ব্যাক্তির সম্পর্কে স্থানীয় হাপানিয়া বিজিপি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাক্তিকে সনাক্ত করতে না পেরে ইউপি সদস্য দ্বারা সাপাহার থানায় সংবাদ পাঠায়। এ বিষয়ে হাপানিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলহাজ্ব তোতা মিয়ার সাথে ফোনে কথা হলে তিনি জানান যে, ওই ব্যাক্তিটি পাগল। শুক্রবার সন্ধার দিকে ওই এলাকায় ন্যাংটা অবস্থায় ঘোরা ফেরা করছিল, পাগলটিকে ন্যাংটা অবস্থায় দেখে হাপানিয়া পুলের গ্রামের লোকজন সন্ধায় তাকে খাওয়ায়ে একটি প্যান্ট পরিয়ে দেয়।মৃত ব্যক্তির শরীরে কোন প্রকার আঘাতের চিহৃ দেখতে পাওয়া যায়নি বলে তিনি সাংবাদিকদের জানান। মৃত ব্যাক্তিটি অজ্ঞাত হওয়ার কারনে তাদের চেয়ে বিষয়টি পুলিশের খতিয়ে দেখা দরকার, তাই তিনি স্থানীয় ইউপি সদস্য বাবুল কে দিয়ে এবিষয়ে থানায় সংবাদ পাঠায়। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলমের সাথে কথা হলে তিন সাংবাদিকদের জানান যে, তারা এধরণের একটি সংবাদ পেয়েছেন। তবে স্থানটি সম্ভবত পোরশা থানার মধ্যে, তাই এখনও সাপাহারের কোন পুলিশ ফোর্স ঘটনা স্থলে যায়নি। তবে সাপাহার নিশ্চিত হলে তড়িৎ গতিতে ব্যাবস্থা নেয়া হবে।

পোরশা থানা অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম জানান,এলাকার লোকজনের কাছ থেকে শনিবার বিকালে খবর পেয়ে সন্ধায় অামরা লাশটি উদ্ধার করি।লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। সে একটি পাগল ছিলো বলে এলাকাবাসী বলছেন।তার শরিরে কোন যখমের দাগ ছিলোনা। তবে তার হাতে সাপে কামড়ের মত একটি চিহ্ন ছিলো, এতেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।পরনে তার ট্রাউজার ও চেক গেঞ্জি ছিলো।

এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ রবিবার সকালে মর্গে প্রেরন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ