পরিচ্ছন্ন নান্দাইল গড়তে ডাস্টবিন বিতরণ    

মোঃ আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৬ অপরাহ্ন
পরিচ্ছন্ন নান্দাইল গড়তে ডাস্টবিন বিতরণ    

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা পরিষদ   হলরুমে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন সামগ্রী (গ্যাভেজ) বিতরণ করে।উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের সভাপতিত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচীর উদ্ধোধন করেন প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এ সময় তিনি বলেন,পরিষ্কার পরিচ্ছন্ন নান্দাইল গড়তে সকলেই গ্যাভেজ ব্যবহার করুন।এছাড়া তিনি নান্দাইল উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের হাটবাজার,বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে সরকারি বা ব্যাক্তিগতভাবে গ্যাভেজ (ডাস্টবিন) ব্যবহার করার জন্য সকলের প্রতি আহব্বান জানান। তিনি আরো বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তা নির্দিষ্টভাবে ব্যাবহার করলে আমরা পরিচ্ছন্ন নান্দাইল দেখতে পারবো।

আর সে লক্ষ্যে নান্দাইল উপজেলা সদর ও শেরপুর ইউনিয়নে একটি পাইলটিং প্রজেক্ট গ্রহন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নেও এই প্রজেক্ট গ্রহন করা হবে।’ পরে বিআরডিবি’র পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে বিনামুল্যে গ্যাভেজ (ডাস্টবিন) বিতরণ করা হয়।

নান্দাইল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা বিআরডিবি’র উপপরিচালক কর্মকর্তা বাবু ভবেশ রঞ্জন চৌধুরী প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সৈয়দ আশরাফুজ্জামান খোকন, মো. আনোয়ারুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজী, প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ