আবুল হোসেন
শিক্ষক জাতির মেরুদন্ড। শিক্ষকদের উৎসব ভাতার মধ্যে বিরাট পার্থক্য বিরাজমান। সরকারি শিক্ষকরা পান মুল স্কেলের সমান আর বেসরকারি শিক্ষকরা পান মুল বেতনের ২৫% এটা ডিজিটাল যুগে মেনে নেওয়া যায় না।
উৎসব ভাতা সকলের জন্য সমান হওয়া উচিত। এক্ষেত্রে বিভাজন ঠিক নয়।
সরকারি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থা যেহেতু এক, পাঠ্য পুস্তক এক তাহলে এ দুইয়ের মধ্যে উৎসব ভাতার পরিমাণ ভিন্ন কেন?
এই উৎসব ভাতায় পার্থক্যের কারণে শিক্ষক সমাজ আজ দুই ভাগে বিভক্ত এটা কারোর কাম্য হতে পারে না।
শিক্ষিত জাতি গঠনে যেখানে উভয়ের ভূমিকা সমান । অপর দিকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় দেখা যাচ্ছে সরকারির চাইতে বেসরকারি শিক্ষকরা অগ্রগামী । তাহলে বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতায় পিছিয়ে এটা বোধগম্য নয়।
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত প্রার্থনা এই যে, আপনি বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতার ঘোষণা দিয়ে শিক্ষক জাতিকে বিভাজনের হাত থেকে রক্ষা করুন।
শিক্ষক জাতি আপনাকে চিরকাল স্মরণেে রাখবে।
ধন্যবাদান্তে
মোঃ আবুল হোসেন
কুকুটিয়া কে, কে, ইনস্টিটিউশন
শ্রীনগর, মুন্সিগঞ্জ
সিনিয়র যুগ্ম – মহাসচিব ( কেন্দ্রীয় কমিটি)
বাংলাদেশ শিক্ষক সমিতি।