বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মোংলার উন্নয়ন আওয়ামীলীগের আমলেই হয়। বি এন পি মোংলার জন্য কিছুই করে না, বরং তারা উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। বিএনপি এর আমলে আপনার কেমন ছিলেন? আর এখন কেমন আছেন? আপনাদের উপরেই বিচারের ভার ছেড়ে দিলাম,যারা উন্নয়ন করে মোংলার তাদের ভোট দেবেন,আওয়ামীলীগ সরকার যদি উন্নয়ন করে তবে অবশ্যই ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দেবেন। তিনি আরোও বলেন পদ্মাসেতু নির্মান সম্পন্ন হলে সব থেকে বেশী উপকৃত হবে মোংলা বন্দর।
ব্যবসা বানিজ্যের দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে যাব। মোংলায় মেট্রো রেলের কাজ ও খুব দ্রুত চলতে,এছাড়াও মোংলা কলেজ, টি এ ফারুক স্কুল এন্ড কলেজ সহ মোট চারটি কলেজ সরকারি হয়েছে,আগামীতেমোংলা আরোও অনেক উন্নয়ন পরিকল্পনা রয়েছে মোংলা বন্দর নিয়ে।তাই এ সকল উন্নয়ন কার্যক্রম যেন কোন ভাবেই বন্দ হয়ে না যায়। মোংলা বন্দর যেনো আবার মৃত বন্দর এ পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রেখে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করার আহ্বান জানান। মঙ্গলবার (৪ ডিসেম্বর) আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা বন্দর শ্রমিক সংঘ মিলানায়তনে মোংলায় বসবাসরত শাতক্ষীরা বাসিদের সাথে নৌকার পক্ষে মত বিনিময় কালে এসব কথা বলে কেসিসি মেয়র খালেক।
মত বিনিময় সভায় বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন স্থনিয় সংসদ বেগম হাবিবুন নাহার খালেক। সৈয়দ মোসতায়েদ আলীর সভাপতিত্বে ওন্যনের মধ্যে বক্তিতায় রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আঃ ছালাম, সাধারণ সম্পাদক শেখ আঃ রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি মিজান তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.