মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি।।
আসন্ন ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজপথে, মেঠোপথে নিরলস কাজ করে করে যাচ্ছেন মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। আওয়ামীলীগ সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে দ্বারে দ্বারে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন।
বিভিন্ন সময়ে তাঁর সফল সঙ্গী হিসেবে থাকছেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শাকারুল ইসলাম শাকিল, মাগুরা জেলা আওয়ামীলীগ ক্রীড়া বিষয়ক সম্পাদক স্বপন চৌকদার, মাগুরা সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রাঘবদাইড় ইউপি চেয়ারম্যান বাবুল ফকির, মাগুরা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিসহ মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার সরকার একমাত্র চিন্তাধারা বাংলাদেশে উন্নয়ন। মাগুরায় রেললাইন হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপিত হয়েছে। মাগুরায় ফোর লেনের কাজ চলমান, আইসিটি পার্ক, শিশু পার্ক, মাগুরা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রুপান্তরিত, ঘরে ঘরে বিদ্যুৎ সকল অবদানের একমাত্র দাবিদার জননেত্রী শেখ হাসিনা। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার কোনো বিকল্প নেই।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.