প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
পথশিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ কতৃর্ক দায়িত্বশীল ৩৭টি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মানবতার কল্যাণে ২০১৯ সালে সর্বোচ্চ অবদান রাখার জন্য ৬ জন টপ সভাপতি এবং ৫ জন টপ সাধারন সম্পাদক নির্বাচিত হয় কুমিল্লা জেলা শাখা কতৃর্ক আয়োজিত অদম্য অনুপ্রেরণা অনুষ্ঠানে।
৬টি টপ শাখার মধ্যে ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখা ৩য় স্থান অর্জন করেন৷
সভাপতি হিসেবে নিরলসভাবে পরিশ্রমের স্বীকৃতি ও পুরষ্কার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বোরহান উদ্দিনকে ৩য় ও সাধারণ সম্পাদক আরেক অদম্য তরুণ মেহেদী হাসান রাসেলকে টপ ৫ম স্থানের পুরস্কারে ভূষিত করা হয়।
কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রাসেল মজুমদার ব্রাম্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি প্রিন্স বোরহান উদ্দিন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল এর হাতে টপ সম্মাননা তুলে দেন।
উল্লেখ্য প্রিন্স বোরহান উদ্দিন নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা ও মেহেদী হাসান রাসেল গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের দুই অদম্য তরুন।
You must be logged in to post a comment.