পটুয়াখালী জেলার অভ্যন্তরীণ ও দুরপাল্লার সকল নৌ-যান ও বাস চলাচল বন্ধ

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৫ মার্চ, ২০২০, ৯:১৭ অপরাহ্ন

আমতলী প্রতিনিধি।।

করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে পটুয়াখালী জেলার সকল রুটের অভ্যন্তরীণ ও দুরপাল্লার বাস ও নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী এই নির্দেশনা জারি করেন । আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।

জেলা প্রশাসক জানান, ঢাকা- পটুয়াখালী রুটে চলাচলকারী ডাবল ডেকার লে প্রতিদিন নিয়ম না মেনে হাজার হাজার যাত্রী চলাচল করছে। সকলের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

এ সময় সকল নাগরিকদের নিজ নিজ ঘরে অবস্থান  করার জন্য আহবান জানান তিনি।

এদিকে বর্তমানে পটুয়াখালী জেলার ৬০৩ জন বিদেশ ফেরত নাগরিক হোম কোয়ারেন্টাইনে রয়েছে । এছাড়া ১৫২ জনকে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ