পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীতে সরকারি ১০ বস্তা চালসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে জব্দকৃত চাল ও আটককৃত দুইজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাত ১২ টার দিকে খবর পেয়ে সদর উপজেলার উত্তর ধরান্দি বাজার থেকে চালসহ দুই জনকে আটক করে কলাগাছিয়া ফাঁড়ি পুলিশ । কলাগাছিয়া ফাঁড়ি ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, রাত ১২ টার দিকে ধরান্দি এলাকায় জাকির হোসেন নামের এক চালকের টমটমে ১০ বস্তা চাল নিয়ে উত্তর ধরান্দি বাজারে সোহাগের দোকানের নিয়ে যায়।
এ সময় সোহাগ ও টমটম চালক জাকির চালের বস্তা নেয়ার সময় এলাকাবাসী তাদেরকে হাতে নাতে ধরে পুলিশ খবর দেয় ।
জানাগেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০তি বস্তায় প্রায় ৪০০ কেজি চালসহ টমটম চালক জাকির ও ব্যবসায়ী সোহাগকে আটক করে । মঙ্গলবার তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতি বলেন, চালসহ দুজনকে আটক করা হয়েছে।
জব্দকৃত চাল সরকারি কিনা সেটা তদন্ত করে নিশ্চিত হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
You must be logged in to post a comment.