পটুয়াখালীতে দুটি বাড়ি কোয়ারেন্টিন ঘোষণা

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ মার্চ, ২০২০, ৮:০০ অপরাহ্ন

আমতলী প্রতিনিধি।।  

করোনাভাইরাসের জন্য পটুয়াখালীতে দুটি বাড়ি কোয়ারেন্টিন ঘোষণা করা হয়েছে । আজ রবিবার জেলা প্রশাসন বাড়ি দুটি  কোয়ারেন্টিন ঘোষণা করে এবং করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে এমন সন্দেহে ওই বাড়ি দুটি  থেকে দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

এই নমুনা ঢাকার রোগতত্ব,রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে । আজ রবিবার জেলা সকাল ১০ টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসন মোঃ মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য জানান । যে দুজনের নমুনা সংগ্রহ আইইডিসিআরে পাঠানো হয়েছে, তাদের মধ্যে একজন মাদারীপুর এলাকা থেকে এসেছেন । অপরজন নারী এবং তিনি বিদেশফেরত ।

সংবাদ মাধ্যমে জানানো হয়, গত তিন মাসে তিন ধাপে পটুয়াখালীতে বিদেশ থেকে এসেছেন মোট ৮,৩৪৪ জন । এর মধ্যে ২ হাজার ৫৬৭ জনকে শনাক্ত করা সম্ভভ হয়েছে । বাকিদের সন্ধান ছলছে ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ