নয়া দিগন্তের গুরুত্বপূর্ণ পদে রদবদল

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ আগস্ট, ২০১৮, ১২:১০ পূর্বাহ্ন
dav

অন্যদৃষ্টি অনলাইন।।

বহুল প্রচলিত দৈনিক নয়া দিগন্ত’র শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়েছে। শুক্রবার পত্রিকাটির মতিঝিলের কার্যালয়ে অনুষ্ঠিত দিগন্ত মিডিয়া করপোরেশনের ৬০তম কার্যনির্বাহি সংসদের বৈঠকে এ শীর্ষ পদে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়।

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হয়েছেন সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক হয়েছেন আযম মীর শাহিদুল আহসান, ডেপুটি এডিটর (বার্তা) হিসেবে দায়িত্ব নিয়েছেন মাসুমুর রহমান খলিলী এবং চীফ রিপোর্টার হয়েছেন বিশেষ সংবাদদাতা আবু সালেহ আকন।

বিকেলে পত্রিকার বার্তা কক্ষে অনুষ্ঠিত এক সভায় নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দিগন্ত মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ। এসময় দিগন্ত মিডিয়া করপোরেশনের পরিচালক মো: এনায়েত হোসেন, মো: জাকির হোসেন, হাবিবুর রহমান এফসিএ, নয়া দিগন্তের অতিরিক্ত বার্তা সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, অনলাইন চীফ হাসান শরীফ, সাবেক চীফ রিপোর্টার হারুন জামিলসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ