নৌকা মার্কার পক্ষে বাগেরহাটের ফকিরহাটে উঠোন বৈঠক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ১১:১২ অপরাহ্ন
নৌকা সারাদেশে কোনো উন্নয়ন সম্ভব নয়। সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিন...

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগটনের উদ্যোগে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জননেতা শেখ হেলাল উদ্দিনের পক্ষে নৌকা মার্কার ভোট দেয়ার জন্য উঠোন বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে জাড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড লীগের সভাপতি আলহাজ্ব আবুবক্কার সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লখপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন দেবনাথ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা।

এ সময় বক্তারা বলেন, নৌকা সারাদেশে কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হেলাল উদ্দিকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই এলাকার উন্নয়নকে আরো ত্বরান্বিত করবেন। সেই সাথে দলের মধ্যে গ্রুপি পরিহার করে সকলে এক হয়ে নৌকার পক্ষে এক যোগে কাজ করতে হবে।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য  দেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাসলিমা বেগম লতা, যুবলীগের সভাপতি জাহিদ ইকবাল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনসুর খান, ৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের কোষাধ্যক্ষ আফসার আলী খান, ইউপি সদস্য ফিরোজ খান, ছাত্রলীগ নেতা মাস্টার এ সুকুর আলী খান, মনিরুজ্জামান মনি, আব্দুল্লাহ খান ও যুবলীগ নেতা আব্দুল হালিম শেখ প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ