প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের ২ মহিলার করুন মৃত্যু হয়। জানা যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার খাস্তি নদীতে যাত্রীবাহী নৌকা ডুবি হয় এবং দুই মহিলার মৃত্যু হয়েছে। তাছাড়া নৌকার মাঝি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ১৪ আগষ্ট ২০১৯ রোজ বুধবার বিকেলে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের নিকট খাস্তি নদীতে খরমপুরগামী যাত্রীবাহী একটি নৌকা ডুবিতে এ ঘটনা ঘটে।
নিহতদের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের। নিহতরা হলেন চিতনা গ্রামের ফজলুল হকের স্ত্রী ছায়েরা খাতুন (৬৫) ও আব্দুল হামিদের স্ত্রী সৈয়দবানু (৭২)।এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে বুল্লা ইউপি চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম মামুন বলেন আমি যখন শুনেছি নাসিরনগর থেকে আখাউড়া খরমপুরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়,তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীকে সংগে নিয়ে তাদের উদ্ধার করি।
নৌকা ডুবির ঘটনা সম্পর্কে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বলেন, নৌকা ডুবিতে দুইজনের প্রাণহানি হয়েছে আমি নিশ্চিত হয়েছি। নৌকার মাঝির বিষয়টি এখনো নিশ্চিত নয়। খোঁজ খবর নিয়ে পরে বিস্তারিত বলতে পারব।
You must be logged in to post a comment.