মহসিন মোল্যা, মাগুরা।।
মাগুরা-১ আসনে আওয়ামীলীগের দীর্ঘদিনের চলমান মত বিরোধের অবসান ঘটেছে।
১০ ডিসেম্বর সোমবার জনাব কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির বাড়িতে এক উঠান বৈঠকে এত দিনের চলমান দন্ধের অবসান ঘটিয়ে হাতে হাত রেখে,কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার প্রচারনা শুরু করলেন।উঠান বৈঠকে সকাল থেকে হাজারো আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মিদের ঢল নামে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার বাড়ির আঙ্গিনার উঠান বৈঠকে। এ সময় উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের নৌকার মনোনিত প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,জনাব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সাহেবের বড় ভাই এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু,ছোট ভাই আশরাফুজ্জামান হিশাম,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কালাম আজাদ, শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব আমির মোল্যা,শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব শফিকুল ইসলাম বাদশা শিকদার,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সাবেক ভিপি জনাব তারিকুল ইসলাম হিটলার সহ স্হানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন সহ-সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদুল ইসলাম জুয়েল। এ সময় মাগুরা-১ আসনে নৌকার সমর্থিত প্রার্থী জনাব সাইফুজ্জামান শিখর বলেন,কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি আমার ভাই,আমার বন্ধু।দীর্ঘ দিন যাবৎ আমাদের মধ্যে মান অভিমান চলছিল।
আজ থেকে তার অবসান ঘটলো।আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা,শ্রীপুর বাহিনীর প্রধান আকবর হোসেন মিয়ার সুযোগ্য সন্তান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি ভাইয়ের সকল সমর্থকদের নিয়ে তার বাড়িতে যে উঠান বৈঠকের আয়োজন করা হয় সেখানে সকল জনতার উদ্দ্যেশে আমি বলতে চাই এ বিজয় নৌকার বিজয় সুনিশ্চিত হলে আপনাদের সমর্থনের ভিত্তিতেই শ্রীপুরের যোগ্য নেতা বিবেচিত হবে এবং তার হাতেই নেতৃত্ব যাবে।কুটি ভাই এবং আমি আপনাদের সকল সুখে-দূঃখে পাশে থাকব। কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বলেন,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এ্যাড. আসাদুজ্জামান সাহেবের সুযোগ্য সন্তান জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকে মনোনয়ন পেয়েছেন।আমি তাঁর সাথে আছি আপনারাও তাঁর সাথে থাকবেন।নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমরা আজ থেকে নৌকার পক্ষে ভোট চাইবো।শিখর আমার ভাই।আজ থেকে আমাদের মধ্যে আর কোন দ্বন্ধ নাই,আজ থেকে আমাদের মধ্যে সকল দ্বন্ধের অবসান।
You must be logged in to post a comment.