নৌকার পক্ষে মিছিল করলেন আজমপুর ইউনিয়নের আ’ লীগ নেতাকর্মীরা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮, ৭:৪১ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ)।।

চারিদিকে ভোটের হাওয়া, মিষ্টি শীতের আমেজে সকাল সন্ধা কানাই কানাই ভরে থাকছে চায়ের দোকান। সবার মুখে একই কথা কে পাচ্ছে নমিনেশন, কার পক্ষে জনগণ বেশি, কাকে দিলে ভাল হবে ইত্যাদি ইত্যাদি। আর ভোটে আ’ লীগের সকল দলীয় গ্রুপ নির্বিশেষে এক সাথে হয়ে নির্বাচন পূর্ববর্তী সময়ে নির্বাচন সম্পর্কে আলোচনা করলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের শামছুল হুদা খান কলেজ মাঠ প্রাঙ্গনে। আলোচনার পর কলেজ থেকে মিছিল বের করে বিদ্যাধরপুর বাজার প্রদক্ষিণ করে আবার কলেজ চত্বরে ফিরে যায়।

মঙ্গলবার (১৩ নভেম্বর) মিছিলটি অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা ও মিছিলে অংশগ্রহণ করেন ১২নং আজমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ শাহাজান আলী, ১২নং আজমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সেক্রেটারি মোঃ আকিদুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ আজিজুর রহমান মন্টু, যুবলীগ সভাপতি মোঃ আব্দুল আজিজ খাঁন, নিখিল গাঙ্গুলী, রোকনুজ্জামান মিঠু, মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ রিয়াল হোসেন, মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ