সোমবার (২৪ মে) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক ব্যাক্তিরা।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২ মাস যাবত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধ থাকায় তারা দক্ষতা প্রশিক্ষণ সার্টিফিকেট নিতে পারছেন না। ফলে তারা ফ্লাইট ও করতে পারছেন না। অনেকের ভিসার মেয়াদ ১৫-২০ দিন থাকায় তা নিয়ে তারা দুশ্চিন্তার কথাও জানান।
দ্রুত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান তারা।
You must be logged in to post a comment.