নোয়াখালীর নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানাল সৈকত সরকারি কলেজ

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৭:৩৪ অপরাহ্ন

নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাল সৈকত সরকারি কলেজ।

রবিবার (৬ মার্চ) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসকের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।

এসময় আরো উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন ও প্রভাষক মোহাম্মদ আব্দুল জলিল। এবং অত্র কলেজের রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট মানছুরুল হাসান আইমান ও জান্নাতুল বাকিয়া।

উল্লেখ্য, চলতি বছরের গত জানুয়ারি মাসের ৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা প্রশাসক (ডিসি) মোঃ খোরশেদ আলম খানকে বদলি করে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) করা হয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য।

এবং নোয়াখালীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করায় সকলে উনাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সৈকত সরকারি কলেজের পক্ষ থেকেও নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ