নোয়াখালী সেনবাগে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে স্বামী -স্ত্রী সহ ৩ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ডের চাঁদপুর মৌলভী বাড়িতে করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার স্ত্রীর শাহনাজ বেগমের মৃত্যু ২৪ ঘন্টা পর স্বামীর আবদুল মতিনের মৃত্যু হয়েছে। একই পরিবারের স্বামী – স্ত্রী মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে সোনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ করোনার স্যাম্পল দিয়ে আসার ৪ঘন্টা পর উপজেলার শায়েস্তানগর গ্রামে মো. আবদুল খালেক (৬৫) নামের এক ব্যাক্তি মারা গেছে।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা (এমওডিসি) করোনার ফোকাল পার্সন ডাক্তার নির্ময় পাল স্বামী – স্ত্রী ও বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়ট নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.