নোয়াখালীতে “সুবর্ণচর প্রেসক্লাবের” আহ্বায়ক কমিটি গঠন

ইব্রাহিম খলিল, সুবর্ণচর, নোয়াখালী:-
সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ৯:০৭ অপরাহ্ন

“বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের অঙ্গিকার” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ২০০৫ সালে “সুবর্ণচর প্রেসক্লাব” গঠন করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এই ক্লাব।
গত (০১ এপ্রিল) ২০২১খ্রি, বৃহস্পতিবার একই উপজেলার চরবাটা খাসেরহাট উপকূল উন্নয়ণ সংস্থা (উষা) অফিসে প্রেসক্লাবের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুমের সভাপতিত্বে “সুবর্ণচর প্রেসক্লাবের” কার্যকরী কমিটির সাধারণ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত ও সম্মিতি মোতাবেক কার্য্য বিবরণী খাতায় স্বাক্ষরকৃত ভাবে এক সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের পুরাতন কমিটির দুই বছর মেয়াদ অতিক্রম করায়, পূর্নাঙ্গ কমিটি বিলুপ্তি করে ছয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণ ভাবে নতুন কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এখন থেকে ‘সুবর্ণচর প্রেসক্লাবের’ প্রয়োজনীয় বিষয় উল্লেখিত আহ্বায়ক কমিটির সাথে যোগাযোগ করার অনুরোধ জানালেন। এছাড়া আহ্বায়ক কমিটির উপদেষ্টা হিসেবে দৈনিক ইনকিলাব সুবর্ণচর উপজেলা প্রতিনিধি মো. নিজাম উদ্দিন অন্তর্ভূত থাকবে বলে জানিয়েছেন।
এছাড়াও গত (৩ এপ্রিল) সুবর্ণচর প্রেসক্লাবের পুরাতন কমিটি পূর্নাঙ্গ বিলুপ্তি করে নতুন করে আহ্বায়ক কমিটি মাষ্টার আবদুল কাইয়ুম সাক্ষরকৃত ভাবে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ