নোয়াখালীতে সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পদক পেল অধ্যাপক মীজানুর রহমান

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
রবিবার, ১৩ মার্চ, ২০২২, ১১:০১ পূর্বাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষ্যে সাধারন ক্যাটাগরির উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পদক, সনদপত্র ও সম্মাননা স্মারক পেল অধ্যাপক মীজানুর রহমান।

তিনি সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজের অধ্যাপক। এবং সিপিপি চরবাটা ইউনিয়নের টিম লিডার।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় ঢাকা ওসমানী মিলনায়তনে এই পদক প্রদান করা হয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান (এনডিসি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি)।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, দাতা সংস্থার প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর উর্ধতনকর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিএনসিসি টীমের প্রতিনিধি, স্কাউট প্রতিনিধি ও মিডিয়া কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষে নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কারের জন্য ১৬ জন পুরুষ ও ১৬ জন নারী মোট ৩২ জন। এবং মহামারী কোভিড-১৯ মোকাবেলায় সেবা প্রদানকারী ১৪ জন স্বেচ্ছাসেবককে স্বেচ্ছাসেবক পদক, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানের জন্য নির্বাচিত করে তা গত ১০ মার্চ ঢাকা ওসমানী মিলনায়তনে এসব প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্ত মীজানুর রহমান জানান, সিপিপির উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পদকের জন্য আমাকে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এবং সিপিপির সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নোয়াখালী সিপিপি সেচ্ছাসেবী টীমের অতিরিক্ত দায়িত্বক ও সুবর্ণচর উপজেলার উপ-পরিচালক মোঃ হাসানুল আমিন, জানান, উপকূলীয় উপজেলার মধ্যে সিপিপি চরবাটা ইউনিয়ন টিম লিডার মীজানুর রহমানকে নোয়াখালীর উপজেলা পর্যায়ে সুবর্ণচরের একমাত্র পুরুষ স্বেচ্ছাসেবক পদক পুরস্কারের জন্য নির্বাচিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ