নোয়াখালীতে সিডিএসপি’র আওতায় পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নির্বাচন

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৭:৩২ অপরাহ্ন

নোয়াখালী সুবর্ণচর ও হাতিয়া উপজেলাধীন চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প (সিডিএসপি) এর আওতায় চর নাঙ্গুলীয়া পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) সকাল ১০ টায় হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে চর নাঙ্গুলীয়া সিডিএসপি সাইট অফিস কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় এসোসিয়েশন সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম ও কোষাধ্যক্ষ তাসলিমা বেগম বিপুল ভোটে নির্বাচিত হয়। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি পদে নির্বাচিত হলেন রুজিনা বেগম।

উক্ত নির্বাচন ফলাফল ঘোষনা করে প্রকল্পের প্রকৌশলী শংকর মজুমদার। এসময় প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান, পূর্ব চরবাটার ইউপি চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু, প্রকল্পের একাউন্ট অফিসার ইয়াহিয়া শাহন’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুবর্ণচর ও হাতিয়া উপজেলাধীন চর নাঙ্গুলীয়া পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের ১১ টি দলের মধ্যে প্রতিটি দল থেকে ৪ জন করে ৪৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ