নোয়াখালীতে যুব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি
সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৮:০৮ অপরাহ্ন

নোয়াখালী জেলার যুব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় জেলার যুব উন্নয়ন অধিদপ্তর ভবনের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নারগিস আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইসহাক।

বিশেষ অতিথি হিসেবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগণ, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন গ্রুপের প্রশিক্ষক মোঃ ফজলুল করিম’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রশিক্ষণার্থী হিসেবে প্রতিটি উপজেলার পাঁচ জন করে ৫ টি সংগঠনের মোট ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ